ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগর ও আশপাশের বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভসহ সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার বুধবার দুপুরে এক আদেশে এই নিষেধাজ্ঞা জারি করেন। আদেশে বলা হয়েছে, আগামী ১২ মার্চ থেকে শুরু হওয়া সংসদ অধিবেশন পর্যন্ত নির্দিষ্ট এলাকায় অস্ত্র, বিস্ফোরক, ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন, সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ থাকবে।
নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রধান এলাকা ও সড়কগুলো হলো:
মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত ময়মনসিংহ রোড
বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা
পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোড সংযোগস্থল হয়ে ফার্মগেট
মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ সংযোগস্থল
রোকেয়া সরণি থেকে পুরাতন উড়োজাহাজ ক্রসিং হয়ে বিজয় সরণি পর্যটন ক্রসিং
ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত
এছাড়া জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এসব সীমানার ভেতরের সব রাস্তা ও গলিপথও নিষেধাজ্ঞার আওতায় থাকবে।
ডিএমপি জানিয়েছে, সংসদ অধিবেশন চলাকালে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং নাগরিকদের নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!