চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। আবহাওয়া প্রতিকূল থাকলে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায় বায়তুল মোকাররম মসজিদে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে সম্প্রতি অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
সভায় সিদ্ধান্ত হয়েছে, আবহাওয়া অনুকূলে থাকলে হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল হলে তা সরাসরি বায়তুল মোকাররম মসজিদে স্থানান্তরিত করা হবে। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে আহ্বায়ক করে ছয় সদস্যের কমিটি তাৎক্ষণিক সিদ্ধান্ত নেবে।
ঈদের প্রধান জামাতের ইমাম, ক্বারী ও উপস্থাপক মনোনয়নের দায়িত্বও ইসলামিক ফাউন্ডেশনের হাতে থাকবে। তারা ধর্ম মন্ত্রণালয়ে প্রেরিত তালিকা থেকে একজন ইমাম ও বিকল্প ইমাম, একজন ক্বারী ও বিকল্প ক্বারী এবং একজন উপস্থাপক ও বিকল্প উপস্থাপক মনোনয়ন দেওয়া হবে।
মূলত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঈদের প্রধান জামাত আয়োজনের দায়িত্বে রয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!