রাজধানীর খিলগাঁও এলাকায় শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে ৯টায় কাভার্ডভ্যানের ধাক্কায় মো. শাহরুজ ইসলাম (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত শাহরুজ ইম্পেরিয়াল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
ঘটনাস্থল খিলগাঁও থানার নাগদারপাড় এলাকায় পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। শাহরুজ ইসলাম বনশ্রী এলাকার ১০ নম্বর সড়কের এল ব্লকের ৩৩ নম্বর বাসার বাসিন্দা শামসুল হকের ছেলে।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক মো. জাহেদুল ইসলাম জানান, শাহরুজ ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে নাগদারপাড় এলাকায় একটি কাভার্ডভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে, ফলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ স্থানীয়দের জিজ্ঞেস করে তথ্য সংগ্রহ করেছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!