রাজধানী

ঈদযাত্রা আজ থেকেই শুরু, ধাপে ধাপে ছুটি পাবে পোশাক কারখানা

আপডেট: মার্চ ১৬, ২০২৬ : ০৬:১২ এএম
ঈদযাত্রা আজ থেকেই শুরু, ধাপে ধাপে ছুটি পাবে পোশাক কারখানা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাত দিনের সরকারি ছুটি আগামীকাল মঙ্গলবার (১৭ মার্চ) থেকে শুরু হচ্ছে। তবে ধাপে ধাপে ছুটি দেওয়ার কারণে অনেক পোশাক শ্রমিক আজই বাড়ির পথে রওনা দেবেন।

গাজীপুরের পোশাক কারখানাগুলোতে ঈদ ছুটি ৭-১০ দিনের মতো হবে। পুলিশ ও কারখানা মালিকদের সমন্বয়ে যানজট ও ভোগান্তি এড়াতে ধাপে ধাপে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে শ্রমিকরা টানা চার দিনে ধাপে ধাপে গ্রামের বাড়িতে পৌঁছাতে পারবেন।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন জানান, “শ্রমিকদের ঈদ উদযাপনে কোনো ভোগান্তি না হয় এবং যানজট সৃষ্টি না হয়, সেজন্য ধাপে ধাপে ছুটি দেওয়া হচ্ছে। আজ বিকেল থেকে কিছু কারখানা ছুটি শুরু হবে এবং সন্ধ্যার পর শ্রমিকরা নিজ নিজ গ্রামের দিকে রওনা দেবেন। পুরোপুরি ঈদযাত্রা বুধবার দুপুর থেকে শুরু হবে।”

পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ঈদে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছানোর জন্য বিশেষ প্রস্তুতি নিয়েছে। ধাপে ধাপে ছুটির কারণে গাড়ি ও যাত্রীদের চাপ সুষমভাবে বিতরণ হবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার ঈদযাত্রা যাতে যানজটমুক্ত ও স্বাচ্ছন্দ্যময় হয়, তার জন্য সব ধরনের সমন্বয় নিশ্চিত করা হয়েছে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!