পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে শুধুমাত্র ঈদের দিন মেট্রো ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম ১৬ মার্চ স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানান। আদেশে বলা হয়েছে, সরকারি গণপরিবহন হওয়ায় জনসাধারণের সুবিধা নিশ্চিত করতে ঈদের দিন একদিন ছাড়া অন্যান্য দিনে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে।
ঈদের পরের দিন থেকে মেট্রো ট্রেন নির্ধারিত সময়সূচী অনুযায়ী পুনরায় চলাচল শুরু করবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!