ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নতুন যুক্ত হওয়া অঞ্চলগুলোতে একটি কবরস্থান নির্মাণের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) ডিএসসিসি সূত্রে এ তথ্য জানা গেছে। সম্প্রতি সংস্থাটির সচিব মোহাম্মদ নাছিম আহমেদ এক দপ্তর আদেশের মাধ্যমে এই কমিটির অনুমোদন দেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন যুক্ত হওয়া অঞ্চল ৬ থেকে ১০-এর মধ্যে কবরস্থানের জন্য উপযুক্ত স্থান নির্ধারণ, নকশা (স্কেচ) প্রস্তুত, জমির মালিকানাসংক্রান্ত তথ্য সংগ্রহ এবং ভূমি অধিগ্রহণ বিষয়ে সুপারিশ প্রদান করবে কমিটি।
কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএসসিসির প্রধান প্রকৌশলীকে এবং সদস্যসচিব করা হয়েছে অঞ্চল-৫-এর নির্বাহী প্রকৌশলীকে। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন প্রধান নগর পরিকল্পনাবিদ, অঞ্চল ৬ থেকে ১০-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা এবং সম্পত্তি বিভাগের কানুনগো।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!