ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস (এমপিআর) বিভাগের নতুন উপকমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন এন এম নাসিরুদ্দিন। এর ফলে তিনি সংস্থাটির নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।
ডিএমপির উপকমিশনার (ডিসি) পদমর্যাদার দুই কর্মকর্তা ও অতিরিক্ত উপকমিশনার (এডিসি) পদমর্যাদার একজন কর্মকর্তাকে বদলি করে গতকাল শনিবার এ আদেশ জারি করা হয়।
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সারওয়ার স্বাক্ষরিত আদেশে বলা হয়, পরিবহন বিভাগের ডিসি এন এম নাসিরুদ্দিনকে এমপিআর বিভাগের ডিসি হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে এমপিআর বিভাগের ডিসি মোহাম্মদ আহাদুজ্জামান মিয়াকে পরিবহন বিভাগে পাঠানো হয়েছে।
এ ছাড়া এমপিআর বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. ওয়ালিউল ইসলামকে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগে বদলি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, এ বদলি অবিলম্বে কার্যকর হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!