শিক্ষা

শিক্ষা কখনো একতরফা নয়, হতে হবে সবার অংশগ্রহণে: শিক্ষা সচিব

আপডেট: জানু ২৪, ২০২৬ : ০৬:৩৫ এএম ২১
শিক্ষা কখনো একতরফা নয়, হতে হবে সবার অংশগ্রহণে: শিক্ষা সচিব

শিক্ষা কখনো একতরফাভাবে নয়, বরং শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, নীতিনির্ধারক ও সমাজের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে গড়ে উঠতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা সচিব ও বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশনের (বিএনসিইউ) সেক্রেটারি জেনারেল রেহানা পারভীন।

আজ শনিবার (২৪ জানুয়ারি) আন্তর্জাতিক শিক্ষা দিবস ২০২৬ উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, “শিক্ষা ব্যবস্থার গুণগত মান নিশ্চিত করতে সবাইকে মিলিতভাবে অংশগ্রহণ করতে হবে। তরুণদের শক্তি ও অংশগ্রহণ ছাড়া শিক্ষার কাঙ্ক্ষিত ফলাফল আসা সম্ভব নয়।”

রেহানা পারভীন আরও উল্লেখ করেন, “শিক্ষা শুধু শিক্ষার্থীর জন্য নয়, এটি পরিবারের, সমাজের ও রাষ্ট্রের ওপরও প্রভাব ফেলে। তাই শিক্ষা ব্যবস্থা আনন্দদায়ক, বাস্তবসম্মত ও কার্যকর হতে হবে। এটি আন্তঃপ্রজন্ম ব্যবধানও কমাতে সাহায্য করবে।”

তিনি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের গুরুত্বেও জোর দেন এবং বলেন, “তরুণদের ইতিবাচক নেতৃত্ব দেশের মৌলিক পরিবর্তনের মূল চালিকা শক্তি।”

আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনসিইউর ডেপুটি সেক্রেটারি জেনারেল সারভীনা মনি। প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টা ও বিএনসিইউ চেয়ারপারসন অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, এবং বিশেষ অতিথি ছিলেন ইউনেসকোর হেড অব অফিস ও রিপ্রেজেন্টেটিভ সুজান ভাইজ।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!