শিক্ষা

ঢাবিতে অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ ও ত্রৈমাসিক রিপোর্টার্স অ্যাওয়ার্ড প্রদান

আপডেট: জানু ২৫, ২০২৬ : ০৫:৪২ এএম ২১
ঢাবিতে অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ ও ত্রৈমাসিক রিপোর্টার্স অ্যাওয়ার্ড প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) আয়োজনে বিশ্ববিদ্যালয়ভিত্তিক সংবাদকর্মীদের জন্য অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ শেষে সদস্যদেরকে ত্রৈমাসিক শ্রেষ্ঠ রিপোর্টের স্বীকৃতিস্বরূপ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

শনিবার (২৪ জানুয়ারি ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া রিসোর্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই)-এর ইনভেস্টিগেটিভ জার্নালিজম হেল্প ডেস্কের প্রধান মো. বদরুদ্দোজা বাবু। তিনি বাস্তবভিত্তিক অভিজ্ঞতার মাধ্যমে অনুসন্ধানী সাংবাদিকতার বিভিন্ন কলাকৌশল সাংবাদিকদের জানান।

ত্রৈমাসিক রিপোর্টার্স অ্যাওয়ার্ড-ে ২০২৫ সালের ১১ ফেব্রুয়ারি-১০ মে ও ১১ মে-১০ আগস্ট সময়ে নির্বাচিত বিশ্ববিদ্যালয় সংবাদকর্মীদের পুরস্কৃত করা হয়। ডুজার ৪৪ জন সদস্যের বাছাই করা প্রতিবেদনের ওপর বিচার বিশ্লেষণের ভিত্তিতে ৯ জনকে পুরস্কৃত করা হয়। বিজয়ীদের হাতে নগদ অর্থ প্রদান করা হয়।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ১১ ফেব্রুয়ারি-১০ মে সময়ে:

১ম: রাফিউজ্জামান লাবিব (আমার দেশ পত্রিকা)

২য়: মানজুর হোসাঈন মাহি (কালের কণ্ঠ)

৩য়: মাহির কাইয়ুম (ডেইলি সান)

৪র্থ: আরফাতুল ইসলাম নাইম (বিডিনিউজ২৪)

১১ মে-১০ আগস্ট সময়ে:

১ম: আরমান হোসেন (দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেস)

২য়: তাহমিদুল আলম জায়িফ (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড)

৩য়: আরফাতুল ইসলাম নাইম (বিডিনিউজ২৪)

৪র্থ: মানজুর হোসাঈন মাহি (কালের কণ্ঠ)

৫ম: তাহমিদ সাকিব (প্রথম আলো)

ডুজা সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহদি হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডুজার সাবেক সভাপতি ও প্রথম আলোর স্টাফ রিপোর্টার রিয়াদুল করিম এবং ডুজার সাবেক সভাপতি ও বিডিনিউজ২৪.কম-এর স্টাফ রিপোর্টার মাসুম বিল্লাহ।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!