শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, ইংলিশ মিডিয়াম স্কুলকে নিয়মের মধ্যে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শিক্ষামন্ত্রী বলেন, “এছাড়াও বদলিতে আর কোনো বাণিজ্য হতে দেওয়া হবে না।” এর আগে বুধবার (১৮ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর তিনি জানিয়েছেন, পরীক্ষায় নকল এবং প্রশ্নপত্র ফাঁস পুনরায় হবে না। তিনি বলেন, অতীতে দায়িত্ব পালনকালে নকল ও প্রশ্নপত্র ফাঁস বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছিল। এবারও কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শিক্ষাঙ্গনে শৃঙ্খলা বজায় রাখা হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!