শিক্ষা

প্রাথমিক শিক্ষার উন্নয়নে পাঁচটি প্রকল্প বাস্তবায়ন: শিক্ষামন্ত্রী মিলন

আপডেট: মার্চ ১৫, ২০২৬ : ০৮:০১ এএম
প্রাথমিক শিক্ষার উন্নয়নে পাঁচটি প্রকল্প বাস্তবায়ন: শিক্ষামন্ত্রী মিলন

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের প্রাথমিক শিক্ষা খাতের উন্নয়নে বর্তমানে পাঁচটি প্রকল্প কার্যক্রম চলমান রয়েছে।

মন্ত্রী সংসদে সরকারি দলের সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের প্রশ্নের জবাবে জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে এসব প্রকল্প শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

চলমান প্রকল্পগুলোর মধ্যে রয়েছে:

চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (ডিইপিডি-৪), যা জুলাই ২০১৮ থেকে জুন ২০২৬ পর্যন্ত চলমান।

চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প (প্রথম পর্যায়), জুলাই ২০১৬ থেকে ২০২৬ পর্যন্ত।

ঢাকা মহানগর ও পূর্বাচলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প, জানুয়ারি ২০২০ থেকে জুন ২০২৭ পর্যন্ত।

কক্সবাজার, বান্দরবান ও নোয়াখালীর ভাসানচরে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প, জুলাই ২০২৪ থেকে জুন ২০২৭ পর্যন্ত।

১৫০টি উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচি, জানুয়ারি ২০২৫ থেকে ডিসেম্বর ২০২৭ পর্যন্ত।

এছাড়া মন্ত্রী জানান, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মাধ্যমে দেশের ৫৮টি জেলায় ‘কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক দক্ষতা প্রশিক্ষণ (প্রাক-বৃত্তিমূলক স্তর)’ শীর্ষক কোর্স বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি ৬৪টি জেলার প্রতিটিতে উপজেলায় ‘স্কুলবহির্ভূত শিশুদের জন্য বিকল্প শিক্ষা কার্যক্রম (এএলও)’ প্রকল্পও জানুয়ারি ২০২৬ থেকে ডিসেম্বর ২০২৮ পর্যন্ত বাস্তবায়িত হবে।

মন্ত্রী আরও জানান, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদনপ্রাপ্ত এই প্রকল্পগুলো দেশের প্রাথমিক শিক্ষার মান ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!