দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে অতিরিক্ত বরাদ্দ ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
অধিদপ্তরের বাজেট শাখা থেকে জারি করা আদেশে এ অর্থের ব্যয় অনুমোদন ও মঞ্জুরি দেওয়া হয়েছে। বরাদ্দকৃত অর্থ ব্যবহার করা হবে প্রশাসনিক ব্যয়, অবকাঠামো মেরামত, সরঞ্জাম ক্রয় এবং বকেয়া পাওনা পরিশোধে।
মাউশি জানিয়েছে, বরাদ্দের আওতায় বিদ্যালয়গুলো ২০২৪-২৫, ২০২৩-২৪ এবং ২০২২-২৩ অর্থবছরের বকেয়া পাওনা পরিশোধ করতে পারবে। খাতগুলোর মধ্যে রয়েছে প্রশাসনিক ব্যয়, জ্বালানি (পেট্রোল, অয়েল ও লুব্রিকেন্ট), ভ্রমণ ও বদলি ভাতা, মুদ্রণ ও মনিহারি, সাধারণ সরবরাহ ও কাঁচামাল এবং যন্ত্রপাতি ও সরঞ্জামাদি।
আদেশে বলা হয়েছে, সদ্য সরকারি করা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরা মাউশি’র পূর্বানুমোদন ছাড়া কোনো বকেয়া বেতন-ভাতা উত্তোলন করতে পারবেন না। এছাড়া শ্রান্তিবিনোদন ছুটির ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানরা তাদের অধীনস্থদের ছুটি মঞ্জুর করবেন, এবং প্রতিষ্ঠান প্রধানদের ছুটি মঞ্জুর করবে শিক্ষা অধিদপ্তর।
বরাদ্দকৃত অর্থ ব্যয়ে সরকারি সব আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যয় নির্বাহকারী কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠান প্রধান ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।
মাউশি আগামী ৩০ জুন ২০২৬-এর মধ্যে বরাদ্দের অব্যয়িত বা উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!