বিশেষ প্রতিবেদন

ভাসানচরকে সন্দ্বীপে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত

আপডেট: জানু ১৮, ২০২৬ : ০৫:৩১ এএম ১৩
ভাসানচরকে সন্দ্বীপে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত

ভাসানচর দ্বীপকে নোয়াখালীর হাতিয়া থেকে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। মন্ত্রণালয় চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, আন্তঃজেলা সীমানা বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গঠিত কারিগরি টিমের প্রতিবেদনের আলোকে ছয়টি মৌজা সন্দ্বীপে অন্তর্ভুক্ত করতে ব্যবস্থা গ্রহণ করা হবে। এসব মৌজা হলো ভাসানচর, শালিকচর, চর বাতায়ন, চর মোহনা, চর কাজলা ও কাউয়ারচর।

২০১০ সালে দৃশ্যমান হওয়া ভাসানচর ২০১৭ সালে রোহিঙ্গা পুনর্বাসনের কারণে আলোচনায় আসে এবং জরিপের মাধ্যমে তখন নোয়াখালীর হাতিয়ার উপজেলায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে সম্প্রতি চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় জানিয়েছে, সংশ্লিষ্ট ছয়টি মৌজা চট্টগ্রামের সন্দ্বীপের সীমানায় দৃশ্যমান হওয়ায় দ্বীপটি এখন সন্দ্বীপের অংশ হিসেবে গণ্য হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!