বিশেষ প্রতিবেদন

ইসির সামনে ছাত্রদলের দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি শুরু

আপডেট: জানু ১৯, ২০২৬ : ০৫:৪৫ এএম ১৭
ইসির সামনে ছাত্রদলের দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি শুরু

নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের সামনে দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি শুরু করেছে ছাত্রদল। ব্যালট পেপারে অনিয়ম এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করছে।

আজ সোমবার (১৯ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে ছাত্রদলের কর্মীরা ইসির সামনে আসতে শুরু করেন। মহানগরের বিভিন্ন ইউনিট থেকে নেতারা সেখানে উপস্থিত হন। পরে একই সময়ে অবস্থান কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির উপস্থিত ছিলেন।

ছাত্রদলের তিনটি মূল অভিযোগ রয়েছে—
১. পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে ইসি পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় তৈরি করছে।
২. বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপের কারণে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের বদলে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করছে।
৩. শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত ইসির প্রজ্ঞাপন বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে বিতর্কিত হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত।

ছাত্রদল সূত্রে জানা গেছে, তারা আগামী দিনেও এ অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!