ফেব্রুয়ারি মাসে সরকারি চাকরিজীবীদের জন্য অপেক্ষা করছে স্বস্তির খবর। মাসটির বিভিন্ন দিনে সরকারি ছুটি, সাপ্তাহিক ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে দুই দফায় টানা সাত দিনের ছুটি কাটানোর সুযোগ তৈরি হচ্ছে।
মাসের শুরুতেই টানা চার দিনের ছুটি মিলতে পারে। ইসলামিক ফাউন্ডেশনের তথ্যমতে, আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। এ উপলক্ষে ৪ ফেব্রুয়ারি (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরদিন ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। এই দিনটি ছুটি নিলে পরের দুই দিন ৬ ও ৭ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় টানা চার দিনের ছুটি কাটানো যাবে।
মাসের মাঝামাঝি সময়েও রয়েছে আরেক দফা টানা ছুটির সুযোগ। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন উপলক্ষে ওই দিন সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। এর পরের দুই দিন ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে এখানে টানা তিন দিনের ছুটি মিলবে।
এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, চলতি বছরে মোট ১৪ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি রয়েছে। এর মধ্যে ৯ দিনই পড়েছে শুক্র ও শনিবারে।
২০২৬ সালে ধর্মভিত্তিক ঐচ্ছিক ছুটিও নির্ধারণ করা হয়েছে। মুসলিম ধর্মাবলম্বীদের জন্য ৫ দিন, হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ৯ দিন, খ্রিস্টানদের জন্য ৮ দিন, বৌদ্ধদের জন্য ৭ দিন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সরকারি কর্মচারীদের জন্য ২ দিন ঐচ্ছিক ছুটি রাখা হয়েছে।
সব মিলিয়ে ফেব্রুয়ারি মাসে সরকারি চাকরিজীবীরা পরিকল্পিতভাবে ছুটি নিলে দীর্ঘ বিরতি পাওয়ার সুযোগ পাচ্ছেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!