বিশেষ প্রতিবেদন

ইভ্যালির রাসেল ও শামীমা গ্রেপ্তার

আপডেট: জানু ২০, ২০২৬ : ০৬:৩১ এএম ২১
ইভ্যালির রাসেল ও শামীমা গ্রেপ্তার

ঢাকার ধানমন্ডি এলাকায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেলকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে মোট ৩৯১টি ওয়ারেন্ট রয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,

“ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ৩৯১টি ওয়ারেন্টের তথ্য রয়েছে।”

ডিবি সূত্র জানায়, ধানমন্ডি, কাফরুল ও সাভার থানায় দায়ের করা মামলায় এ দুইজনের বিরুদ্ধে প্রায় তিনশর মতো গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। এর মধ্যে ধানমন্ডি থানায় তাদের বিরুদ্ধে শতাধিক পরোয়ানা রয়েছে।

এর আগে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে তারা গ্রেপ্তার হন। শামীমা ২০২২ সালের এপ্রিল এবং রাসেল ডিসেম্বরে জামিনে মুক্তি পান।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!