রমজান মাসের আগেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে আবারও দাম বেড়েছে। রাজধানীর বিভিন্ন বাজারে ছোলা বিক্রি হচ্ছে ১০৫-১১০ টাকা কেজি, এক সপ্তাহ আগে যা ছিল ৯৫-১০০ টাকা। চিনির দামও দুই সপ্তাহে বেড়ে ১১০ টাকায় পৌঁছেছে।
বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, দেশে ছোলা ও চিনি পর্যাপ্ত পরিমাণে আমদানি হয়েছে। দেশের ছোলার চাহিদা ১ লাখ ৮০ হাজার থেকে ২ লাখ টন, কিন্তু অন্তত ১ লাখ টন বেশি আমদানি হয়েছে। রমজান সামনে রেখে ব্যবসায়ীরা দাম বাড়াচ্ছেন মূলত চাহিদা বাড়ার কারণে।
ছোলা ও চিনি ছাড়াও ডাল, সয়াবিন তেল ও বিভিন্ন ধরনের চালের দাম ঊর্ধ্বমুখী। অ্যাংকর ডাল কেজি ৬০-৬৫ টাকা, ছোট দানার মসুর ডাল কেজি ১৬৫-১৭০ টাকা, ৫ লিটারের সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৯৫০ টাকায়। নতুন আমন মৌসুমের চাল বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকা কেজি দরে, পুরোনো চাল ৬০-৬৫ টাকায়।
শীত কমার কারণে সবজির সরবরাহও কমে গেছে। বাজারে পেঁপে ৪০ টাকা, শালগম ৬০ টাকা, গোল বেগুন ৮০ টাকা, পেঁয়াজ ১৫-২০ টাকা প্রতি মুঠো এবং আলু ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মুগদা বাজারের বিক্রেতা জুয়েল জানান, শীত শেষ হওয়ায় পাইকারি বাজারে সবজির দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারেও দাম বাড়ছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!