দ্বৈত নাগরিকত্ব ইস্যুর কারণে রংপুর-১ (গঙ্গাচড়া ও রসিক ১-৯ নম্বর ওয়ার্ড) আসনে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট, এবং আপিল বিভাগও এই আদেশ বহাল রেখেছে। এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না।
আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এর আগে ২১ জানুয়ারি হাইকোর্ট একই কারণে মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল করেছিলেন।
মঞ্জুম আলী’র মনোনয়নপত্র বৈধ ঘোষণার পরিপ্রেক্ষিতে বিএনপির প্রার্থী মোকাররম হোসেন সুজন হাইকোর্টে রিট করেন। আদালতের শুনানিতে দ্বৈত নাগরিকত্বের বিষয়টি প্রধান ইস্যু হিসেবে বিবেচনা করা হয়েছে।
রংপুর-১ আসনে মনোনয়নপত্র বৈধ প্রার্থীদের মধ্যে রয়েছেন– বিএনপির মোকাররম হোসেন সুজন, জামায়াতে ইসলামীর রায়হান সিরাজী, ইসলামী আন্দোলনের এটিএম গোলাম মোস্তফা, এনসিপির আল মামুন, গণঅধিকার পরিষদের হানিফুর রহমান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের আহসানুল আরেফিন, ইসলামিক ফ্রন্টের মো. আনাস এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মো. মমিনুর রহমান।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!