রাজধানীর খিলগাঁওয়ে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দোকান থেকে প্রাথমিকভাবে জানা গেছে, ১০০ ভরি স্বর্ণালঙ্কার এবং ১৫০ ভরি রুপার অলঙ্কার লুট করা হয়েছে।
খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, গোড়ান টেম্পু স্ট্যান্ড এলাকার একটি বাড়ির নিচে অবস্থিত এই দোকানে সম্ভবত বুধবার রাতের কোনো এক সময়ে চুরি সংঘটিত হয়। আজ মালিকপক্ষ বিষয়টি থানায় জানানো হয়েছে। চুরি হওয়া অলঙ্কারের সঠিক পরিমাণ তদন্তের পর নিশ্চিত করা হবে।
ওসি আরও বলেন, “এখনো কোনো সিসিটিভি ফুটেজ আমাদের হাতে আসেনি। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি এবং একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার কাজ চলছে।”
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!