বিশেষ প্রতিবেদন

দেশের প্রকৌশল খাতের অভিভাবক প্রতিষ্ঠান আইইবি’র দোয়া ও ইফতার মাহফিল আগামীকাল শনিবার

আপডেট: মার্চ ১৩, ২০২৬ : ১১:১৪ এএম
দেশের প্রকৌশল খাতের অভিভাবক প্রতিষ্ঠান আইইবি’র দোয়া ও ইফতার মাহফিল আগামীকাল শনিবার

​দেশের অবকাঠামো উন্নয়ন ও কারিগরি উৎকর্ষ সাধনের প্রধান চালিকাশক্তি এবং প্রকৌশলীদের অভিভাবক প্রতিষ্ঠান ‘ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ’ (আইইবি)-এর উদ্যোগে আগামীকাল শনিবার (১৪ মার্চ) এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

রাজধানীর রমনায় আইইবি সদর দফতর প্রাঙ্গণে বিকেল ৪টায় এই বর্ণাঢ্য আয়োজন শুরু হবে। ​আইইবি সদর দফতর, আইইবি ঢাকা কেন্দ্র এবং ইআরসি, ঢাকা—এই তিন শাখার যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এই মাহফিলটি দেশের প্রকৌশল সমাজের এক বৃহৎ মিলনমেলায় পরিণত হবে বলে আশা করা হচ্ছে।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জনাব জাকারিয়া তাহের, এমপি। দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে সরকারের উচ্চপদস্থ একাধিক ব্যক্তি ও প্রকৌশলী নেতা উপস্থিত থাকবেন। তাদের মধ্যে রয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম, এমপি, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী জনাব আহম্মদ সোহেল মনজুর, এমপি এবং প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন (বকুল), এমপি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আইইবি’র প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু)। ​আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ১৯৪৮ সালে প্রতিষ্ঠার পর থেকে আইইবি দেশের মেগা প্রকল্প থেকে শুরু করে নীতি-নির্ধারণী সব ক্ষেত্রে প্রকৌশলীদের অভিভাবক হিসেবে কাজ করে আসছে। এই মাহফিল সেই সংহতিকে আরও সুদৃঢ় করবে। আয়োজন কমিটির পক্ষ থেকে অনুষ্ঠানটি সফল করতে এবং উপস্থিত থাকতে সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন কমিটির আহ্বায়ক প্রকৌশলী এ.টি.এম. তানভীর-উল হাসান (তমাল) এবং সদস্য-সচিব প্রকৌশলী কে. এম. আসাদুজ্জামান।
​ইতোমধ্যেই অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রমজানের পবিত্রতা ও দেশের সমৃদ্ধি কামনায় আয়োজিত এই বিশেষ দোয়া ও ইফতার মাহফিলটি আইইবি’র অফিসিয়াল ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচারিত হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!