খেলাধুলা

বিতর্কিত ফাইনালে মরক্কোর স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন সেনেগাল

আপডেট: জানু ১৯, ২০২৬ : ০৫:৫০ এএম ১১
বিতর্কিত ফাইনালে মরক্কোর স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন সেনেগাল

রাবাতে অনুষ্ঠিত আফ্রিকান কাপ অব নেশন্সের ফাইনালে মরক্কোর ঘরের দর্শকদের স্বপ্ন পূরণ হয়নি। ইনজুরি টাইমের শেষ মুহূর্তে রেফারির বিতর্কিত পেনাল্টি ঘোষণা ও রিয়াল মাদ্রিদের ব্রাহিম দিয়াজের ব্যর্থ শটে মরক্কোর আশা ভেঙে যায়।

ফাইনালের একমাত্র গোল করে ১-০ ব্যবধানে আফ্রিকান চ্যাম্পিয়ন হয়েছে সেনেগাল। ম্যাচজয়ী গোল করা পাপে গুয়েই বলেন, “আমরা সবকিছু দিয়েছি। কোনো প্রতারণা করিনি। কঠিন ম্যাচ ছিল, কিন্তু আমরা জিতে আনন্দিত।”

ম্যাচের চরম উত্তেজনা দেখা দেয় যখন যোগ করা সময়ে পেনাল্টি দেওয়ায় সেনেগাল কিছুক্ষণ মাঠ ছেড়ে যায়। সমর্থকদের মধ্যে চেয়ার ও অন্যান্য বস্তু ছোড়ার ঘটনা ঘটে। তবে পেনাল্টি মিসের পর সেনেগাল আরও উজ্জীবিত হয়ে অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে গুয়েইর গোলে ট্রফি নিশ্চিত করে।

মরক্কোর কোচ পেনাল্টি বিতর্ক নিয়ে হতাশা প্রকাশ করেছেন এবং প্রতিপক্ষ দলকে অভিনন্দন জানিয়েছেন। এর ফলে ২০২২ সালের পর আবার শিরোপা জিতল সেনেগাল; তিন বছরে এ তাদের তৃতীয় খেতাব।

আরএস-রাসেল

Tags:
চ্যাম্পিয়ন সেনেগাল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!