২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। বাংলাদেশ বারংবার জানিয়েছে, তারা ভারতের মাটিতে ম্যাচ খেলবে না। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে ২১ জানুয়ারির মধ্যে।
ইএসপিএন-ক্রিকইনফো জানায়, ঢাকায় শনিবার অনুষ্ঠিত এক বৈঠকে আইসিসি বিসিবিকে এই সময়সীমার কথা জানিয়েছে। বৈঠকে বিসিবি অনড় অবস্থান রেখেছে—দল বিশ্বকাপে অংশ নিতে চায়, তবে ভারতের বাইরে। বিকল্প হিসেবে শ্রীলঙ্কার সম্ভাবনা দেখানো হয়েছে।
বাংলাদেশ 'গ্রুপ সি'-তে থাকা সত্ত্বেও বিসিবি অনুরোধ করেছিল, দলকে 'গ্রুপ বি'-তে সরানো হোক এবং আয়ারল্যান্ডের সঙ্গে স্থান পরিবর্তন হোক। তবে আইসিসি এই প্রস্তাব গ্রহণ করেনি এবং নিরাপত্তা নিশ্চয়তা দিয়েছে।
বিসিবি সূত্রে জানা গেছে, দেশের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ভারতে খেলতে যাবে না বাংলাদেশ। যদি বিসিবি দল না পাঠায়, আইসিসি বিকল্প দল ঘোষণা করতে পারে, যা র্যাঙ্কিং অনুযায়ী হতে পারে স্কটল্যান্ড।
বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এখন আইসিসির সিদ্ধান্ত এবং বিসিবির চেয়ারম্যান জয় শাহ’র উদ্যোগের ওপর নির্ভর করছে। হাতে সময় কম থাকা অবস্থায় চূড়ান্ত সিদ্ধান্তের প্রতীক্ষা চলছেই।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!