খেলাধুলা

এগিয়ে আনা হলো বিপিএলের ফাইনাল

আপডেট: জানু ১৯, ২০২৬ : ০৬:৩৭ এএম ১৪
এগিয়ে আনা হলো বিপিএলের ফাইনাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের ফাইনাল এক ঘণ্টা এগিয়ে শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় শুরু হবে। পূর্বে ফাইনাল শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা ৭টায়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ফাইনালের দিন দুপুরে কোনো ম্যাচ না থাকায় শিরোপা নির্ধারণী ম্যাচ আগে শুরু করানো হয়েছে।

ফলে, প্লে-অফ পর্বের প্রথম কোয়ালিফায়ার, দ্বিতীয় কোয়ালিফায়ার ও এলিমিনেটরের জন্য নির্ধারিত রিজার্ভ ডে বাতিল করা হয়েছে। তবে ফাইনালের জন্য শনিবার রিজার্ভ ডে বজায় থাকবে

চলমান বিপিএলে বাকি ম্যাচগুলোর সূচি হলো—

  • ২০ জানুয়ারি (মঙ্গলবার)

    • এলিমিনেটর (দুপুর ১টা): রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্স

    • প্রথম কোয়ালিফায়ার (সন্ধ্যা ৬টা): রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস

  • ২১ জানুয়ারি (বুধবার)

    • দ্বিতীয় কোয়ালিফায়ার (সন্ধ্যা ৬টা): প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল বনাম এলিমিনেটরের জয়ী দল

  • ২৩ জানুয়ারি (শুক্রবার)

    • ফাইনাল (সন্ধ্যা ৬টা): প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দল

ফাইনাল ম্যাচটি মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

 

আরএস-রাসেল


 

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!