২০২৪ সালের কোপা আমেরিকা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শেষ হওয়ার প্রায় দেড় বছর পরও দুই মহাদেশীয় চ্যাম্পিয়নের মুখোমুখি লড়াই ফিনালিসিমা বাকি রয়েছে। অবশেষে আগামী ২৭ মার্চ কাতারের লুসাইলে আর্জেন্টিনা ও স্পেন রোমাঞ্চকর লড়াইয়ে মুখোমুখি হবে। ৩১ মার্চ ওই ভেন্যুতে আরও একটি ম্যাচ খেলবে লিওনেল মেসি-লাউতারো আলভারেজদের দল।
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, জুনের প্রথম দশকে আরও দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। সম্ভবত এগুলো হবে ২০২৬ ফিফা বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্রে, যেখানে মেক্সিকো ও হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা রয়েছে।
২০২৪ সালের কোপা আমেরিকায় কলম্বিয়াকে হারিয়ে আর্জেন্টিনা রেকর্ড সর্বোচ্চ ১৬তম চ্যাম্পিয়ন হয়। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনও ইংল্যান্ডকে হারিয়ে চতুর্থবারের মতো শিরোপা জেতে। লুসাইলে আর্জেন্টিনা-স্পেনের ফিনালিসিমা অনুষ্ঠিত হবে ২৬-৩১ মার্চ কাতার ফুটবল ফেস্টিভালের অংশ হিসেবে।
ফেস্টিভালে মোট ৬টি দেশ অংশ নেবে। আর্জেন্টিনার সঙ্গে স্পেন খেলবে মিশরের বিপক্ষে। এছাড়া সৌদি আরব ও সার্বিয়াও অংশগ্রহণ করবে। স্কালোনি ইতোমধ্যে ৫০ সদস্যের প্রাথমিক তালিকা প্রস্তুত করেছেন।
স্থানীয় সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানায়, আর্জেন্টিনা জুনে দুটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে। মেক্সিকো-হুডুরাস ম্যাচের জন্য ভেন্যু হতে পারে যুক্তরাষ্ট্রের লাস ভেগাস ও মায়ামি। তবে প্রতিপক্ষ ও ভেন্যু চূড়ান্ত নয়। আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরু হবে ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!