বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চট্টগ্রাম রয়্যালস রাজশাহী ওয়্যারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে ওঠে। শুরুতে ব্যাট করতে নেমে রাজশাহী ২০ ওভারে ১৩৩ রান সংগ্রহ করে। জবাবে চট্টগ্রাম মাত্র ৩ বল বাকি রেখে ৬ উইকেটে জয় নিশ্চিত করে।
ম্যাচে চট্টগ্রামের দুই ওপেনারের উদ্বোধনী জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। উদ্বোধনী জুটিতে আসে ৬৪ রান। ৩৮ বলে ৩০ রান করে আউট হন মোহাম্মদ নাঈম শেখ। পরের উইকেটে ১৪ বলে ২০ রান করেন হাসান নাওয়াজ। এছাড়া ৮ বলে ১১ রান আসে আসিফ আলির ব্যাট থেকে।
মির্জা বেগ ৪৭ বলে ৪৫ রান করে দলকে নির্ভরযোগ্য শুরু দেন। শেষ পর্যন্ত আমির জামাল ও অধিনায়ক শেখ মেহেদী হাসান জয় নিশ্চিত করেন। মেহেদী অপরাজিত থাকেন মাত্র ৯ বলে ১৯ রানে, আর জামাল অপরাজিত থাকেন ২ বলে ২ রানে।
ম্যাচের শুরুতে টস জিতে চট্টগ্রামের অধিনায়ক রাজশাহীকে ব্যাট করার আমন্ত্রণ জানান। ওপেনাররা শুরুতে কিছুটা মন্থর গতিতে খেললেও উদ্বোধনী জুটিটি বড় হয়নি। সাহিবজাদা ফারহান ১৯ বলে ২১ রান করেন, আর তানজিদ হাসান তামিম করেন ৩৭ বলে ৪১ রান। দলের পরবর্তী পাঁচজন ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।
রাজশাহী ব্যাটিংয়ে একমাত্র ঝড় তুলেন আব্দুল গাফফার সাকলাইন। মাত্র ১৫ বলে দুটি চার ও তিনটি ছয়ের সাহায্যে করেন ৩৫ রান। দলের শেষ পর্যন্ত মোট সংগ্রহ হয় ১৩৩ রান। চট্টগ্রামের বোলারদের মধ্যে শেখ মেহেদী হাসান ও আমির জামাল দুটি করে উইকেট নেন। আর বাকি পাঁচজন বোলার একটি করে উইকেট শিকার করেন।
ম্যাচটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!