খেলাধুলা

কাবাডির মনির আর নেই

আপডেট: জানু ২১, ২০২৬ : ০৫:২৭ এএম ১৩
কাবাডির মনির আর নেই

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বুধবারের সকাল শুরু হলো দুঃসংবাদ দিয়ে। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মনির হোসেন আর নেই। মঙ্গলবার মধ্যরাতে স্ট্রোকজনিত কারণে তিনি মারা যান (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর।

মনির হোসেন কাবাডি অঙ্গনের পরিচিত ও নিবেদিতপ্রাণ একজন সংগঠক ছিলেন। কাবাডির প্রায় সব আয়োজনেই ছিল তাঁর সরব উপস্থিতি। বর্তমানে কাবাডি ফেডারেশনের অ্যাডহক কমিটিতে কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করছিলেন তিনি।

মনির কেবল কাবাডি সংগঠকই নন, ফুটবল অঙ্গনেও তাঁর সক্রিয় ভূমিকা ছিল। এক সময় তিনি ফুটবল রেফারি হিসেবে মাঠ পরিচালনা করেছেন। পরবর্তী সময়ে বাংলাদেশ ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের বিভিন্ন কমিটিতে দায়িত্ব পালন করেন। কাবাডি ও ফুটবল—দুই অঙ্গনেই তাঁর অবদান স্মরণ করছেন সংশ্লিষ্টরা।

মনির হোসেনের আকস্মিক মৃত্যুতে ক্রীড়া অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশ কাবাডি ফেডারেশন তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

আজ বুধবার সকালে তাঁর স্মৃতিবিজড়িত কাবাডি স্টেডিয়ামে প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, একই দিনে ক্রীড়াঙ্গন আরেকটি বেদনাবিধুর খবরের মুখোমুখি হয়েছে। ক্রীড়া সাংবাদিক আবির রহমানের মা ইন্তেকাল করেছেন।

আরএস-রাসেল

Tags:
কাবাডি

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!