খেলাধুলা

বিশ্বকাপে সব দলের অংশগ্রহণ নিয়ে যা বললেন উইলিয়ামসন

আপডেট: জানু ২৩, ২০২৬ : ০৬:১৩ এএম ১১
বিশ্বকাপে সব দলের অংশগ্রহণ নিয়ে যা বললেন উইলিয়ামসন

বর্তমানে বিপিএল খেলতে বাংলাদেশে অবস্থান করছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসন। রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলতে এসে তিনি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রসঙ্গেও মন্তব্য করেছেন। নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবে না বলে বাংলাদেশ জানিয়েছে।

সাবেক এই কিউই অধিনায়ক গণমাধ্যমকে বলেন, “এই পরিস্থিতির খুঁটিনাটি সব দিক আমি পুরোপুরি জানি না। সাধারণত, আপনি চাইবেন বড় টুর্নামেন্ট বা বিশ্ব আসরগুলোতে সব দল এবং খেলোয়াড় অংশ নিক। কিন্তু স্পষ্টতই সেখানে কিছু বিষয় সমাধানের বাকি আছে, তাই আমাদের অপেক্ষা করে দেখতে হবে।”

উইলিয়ামসন আরও বলেন, “প্রতিটি পরিস্থিতিই আলাদা—তা দেশ বা দলগুলোর মধ্যকার সম্পর্কের ওপরই নির্ভর হোক না কেন। সত্যি বলতে, এ বিষয়ে মন্তব্য করা কঠিন। আমি পরিস্থিতিটা পুরোপুরি বুঝতে পারছি না।”

তবে সময়ের সঙ্গে সঙ্গে সমস্যার সমাধান আশা করছেন উইলিয়ামসন। তিনি বলেন, “এসব সমস্যা সমাধানের কোনো না কোনো পথ বের হবে আশা করা যায়। তবে এই বিষয়গুলো হয়তো এখানে বসে আমাদের আলোচনার চেয়েও অনেক বেশি বড়। আশা করি সময়ের সঙ্গে সঙ্গে এগুলোর সমাধান হবে।”


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!