সদ্য সমাপ্ত বিপিএলের রানারআপ চট্টগ্রাম রয়্যালসের পেসার শরিফুল ইসলাম জানালেন, তার ধারাবাহিক সাফল্যের পেছনে ব্যক্তিগত অ্যানালিস্ট ও টিম ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
বিপিএলের ১২তম আসরে ২৬ উইকেট শিকার করা শরিফুলের জন্য সবচেয়ে বিশেষ মুহূর্ত ছিল নোয়াখালীর বিপক্ষে পাওয়া ফাইফার (৫ উইকেট)। ফাইনালে হারের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, “মনে হয় টি-টোয়েন্টিতে পাঁচ উইকেট পাওয়া অনেক কঠিন। ওই দিনের বোলিং ফিগারটা আমি সবসময় মনে রাখব।”
শরিফুল বলেন, “আগে এক ম্যাচ ভালো খেললে কয়েকটা ম্যাচ ফর্মহীন যেত। এবার চিন্তা করেছি কিভাবে ভালো ফর্ম ধরে রাখা যায়। ম্যাচ চলাকালীন আমার পার্সোনাল অ্যানালিস্টের সঙ্গে কথা বলি, এবং টিম ডিরেক্টর সুমন স্যারের সঙ্গে বোঝাপড়া খুব সাহায্য করেছে। ভালো পরামর্শ পেয়েছি।”
টানা খেলার ধকল সামলে আপাতত ফিটনেসের দিকে মনোযোগ রাখছেন বাঁ-হাতি পেসার, “আলহামদুলিল্লাহ ভালো করছি। এখনও ইঞ্জুরির ভয় থাকে। টানা ১২ ম্যাচ খেলেছি। এখন রেস্ট পাব এবং রিকভারি করব।”
শরিফুল আরও বলেন, “আলহামদুলিল্লাহ বোলার হিসেবে ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছি। পরেরবার হয়তো আরও কেউ হবে। বিপিএলে বোলাররা এখন ভালো ফাইট দিচ্ছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে বোলাররা আরও ডমিনেট করবে।”
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!