খেলাধুলা

জাতীয় দলে সাকিব আল হাসানকে ফেরানোর বিষয় নিয়ে বিসিবির সর্বশেষ আপডেট

আপডেট: জানু ২৭, ২০২৬ : ০৭:১৩ এএম
জাতীয় দলে সাকিব আল হাসানকে ফেরানোর বিষয় নিয়ে বিসিবির সর্বশেষ আপডেট

প্রায় দেড় বছর জাতীয় দলের হয়ে খেলেননি সাকিব আল হাসান। রাজনৈতিক কারণে দেশে আসাও হয়নি তার। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, পরবর্তী সিরিজ থেকে সাকিবকে জাতীয় দলে খেলানোর জন্য বিবেচনা করা হবে।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানিয়েছেন, ‘সাকিবের অ্যাভেইলিবিলিটি, ফিটনেস ও এক্সেসিবিলিটি যাচাইয়ের পর পরবর্তী সময়ে তাকে সিলেকশনের জন্য বিবেচনা করা হবে। কেন্দ্রীয় চুক্তিতেও তাকে অন্তর্ভুক্ত করা হবে।’

বোর্ড সরকারের কাছে সাকিবকে দেশে আনার অনুমতি চেয়েছে। সাকিবকে দেশের মাটিতে অবসর দেওয়ার সুযোগও দেওয়া হবে। এরপর বোর্ডের পক্ষ থেকে সাকিবের সঙ্গে আলোচনা শুরু হয়েছে।

বিসিবি পরিচালক আসিফ আকবর বলেন, “সাকিব খেলতে আগ্রহী, বোর্ড তার জন্য আবেদন করেছে। সরকারি অনুমোদনের পরই তার জাতীয় দলে খেলার সিদ্ধান্ত চূড়ান্ত হবে।”

এ ছাড়াও, সাকিবের বিরুদ্ধে থাকা মামলা ও আইনি বিষয়গুলো নিয়েও বিসিবি সরকারের সঙ্গে আলোচনা করবে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!