বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আমেরিকান প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ সংযুক্ত আরব আমিরাতের ক্লাবে যোগ দিয়েছেন। থার্ড ডিভিশন লিগের রিমাল আল সাহরা এসসির হয়ে খেলতে শুরু করেছেন এই লেফটব্যাক। মঙ্গলবার তার অভিষেকও হয়েছে।
২০২৫ সালে প্রতিষ্ঠিত রিমাল আল সাহরা কম সময়ে নজর কাড়তে সক্ষম হয়েছে। বর্তমানে ইউএই থার্ড ডিভিশন লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে দলটি। অবস্থান ধরে রাখতে পারলে আগামী মৌসুমে সেকেন্ড ডিভিশনে খেলবে জায়ানের দল। ইউএই এফএ কাপের প্রিলিমিনারি রাউন্ডে মাজদ এফসির বিপক্ষে ম্যাচে জায়ান ইংলিশ লেফট-ব্যাক টাইলাহ সানচেজের বদলি হিসেবে ৪৬ মিনিটে মাঠে নেমে খেলেন। ম্যাচটি ২-২ গোলে শেষ হয়, পরে টাইব্রেকারে ১০-৯ ব্যবধানে জয় পায় মাজদ এফসি।
যুক্তরাষ্ট্রে জন্ম ও বেড়ে ওঠা জায়ানের বাবা সাবেক ফুটবলার শরীফ আহমেদ। বাবার উৎসাহে আমেরিকায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে খেলেন এবং নজর কাড়েন। এরপর ঢাকায় ট্রায়ালে অংশ নেন গত বছরের জুনে। জাতীয় দলে অভিষেকের আগে তিনি এএফসি অ-২৩ দলে খেলেছেন। হংকংয়ের বিপক্ষে ৯ অক্টোবর জাতীয় দলে অভিষেক হয় এবং এরপর আরও দুটি ম্যাচে অংশ নেন।
জিয়ান পড়াশোনার পাশাপাশি খেলাধুলা চালিয়ে গেছেন আমেরিকায়। সম্প্রতি কানাডায় ট্রায়ালে অংশ নেন, যেখানে তার পারফরম্যান্সের ভিডিও ও প্রোফাইল বিভিন্ন ক্লাবের কাছে পাঠানো হয়। সবদিক বিবেচনা করে নিজের বিকাশের জন্য জায়ান আরব আমিরাতকে বেছে নিয়েছেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!