খেলাধুলা

৩ কোটি রুপিতে পিএসএলে দল পেলেন রিশাদ

আপডেট: ফেব ১১, ২০২৬ : ০৮:৫২ এএম
৩ কোটি রুপিতে পিএসএলে দল পেলেন রিশাদ

বাংলাদেশি লেগস্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ৩ কোটি রুপিতে দল পেয়েছেন। গত আসরে লাহোর কালান্দার্সের হয়ে দারুণ বোলিং করা রিশাদকে এবার নিলামের আগে লাহোর ছাড়ে এবং কোনো বিডও দেয়নি। তবে করাচি ও রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের দর কষাকষির পর রাওয়ালপিন্ডি তাকে ৩ কোটি রুপিতে কিনে নেয়।

আজ (বুধবার) বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত নিলামে দেশি-বিদেশি ৯০৩ জন ক্রিকেটার নাম লিখিয়েছেন। এর মধ্যে বাংলাদেশি ক্রিকেটারের সংখ্যা ৫৩। প্রথমে নাম ওঠা মেহেদী হাসান মিরাজের জন্য কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। পরে নাম ওঠার পর রাওয়ালপিন্ডি ঠিকানা হলো রিশাদের।

নিলামে বাংলাদেশ থেকে সর্বোচ্চ ভিত্তিমূল্য ছিল ২ কোটি ২০ লাখ পাকিস্তানি রুপিতে, যার মধ্যে ছিলেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও জাকির হাসান। রিশাদ ২৩ বছর বয়সী লেগস্পিনারের দাম দর কষাকষির একপর্যায়ে ৩ কোটি রুপিতে পৌঁছায়।

গত মৌসুমে লাহোরের হয়ে খেলেছেন রিশাদ। ৭ ম্যাচে ১৩ উইকেট নেন এবং ইকোনমি রেট ছিল ৯.৩৩। চলতি বছর বিপিএল চলাকালীন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগেও খেলেছেন, যেখানে হোবার্ট হারিকেন্সের হয়ে ১২ ম্যাচে ১৫ উইকেট শিকার করে আলো ছড়িয়েছেন।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!