খেলাধুলা

পিএসএলে মুস্তাফিজ, রিশাদ, রানা ও ইমন পেলেন নতুন সতীর্থরা

আপডেট: ফেব ১২, ২০২৬ : ০৬:৪৬ এএম
পিএসএলে মুস্তাফিজ, রিশাদ, রানা ও ইমন পেলেন নতুন সতীর্থরা

প্রথমবারের মতো অনুষ্ঠিত পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নিলামে বাংলাদেশের চার ক্রিকেটার পেলেন নতুন দল। বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান লাহোর কালান্দার্সে সরাসরি চুক্তি করেছিলেন, আর নিলামে রিশাদ হোসেন, নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন দল পেয়েছেন।

আগামী ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত চলবে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ১১তম আসর। মুস্তাফিজ লাহোর কালান্দার্সে ৬ কোটি ৫০ লাখ রুপিতে খেলবেন। একই দলের সঙ্গে খেলবেন বাঁ-হাতি ওপেনার পারভেজ হোসেন ইমন, যাকে ৬০ লাখ রুপিতে নেওয়া হয়েছে। রাওয়ালপিন্ডি দলের হয়ে ১ কোটি ১০ লাখ রুপিতে খেলা হবে রিশাদ হোসেনকে। নাহিদ রানা পেশোয়ার জালমিতে ৬০ লাখ রুপিতে যোগ দিয়েছেন।

নিলামে নাম থাকলেও দল পাননি বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান, বর্তমান অধিনায়ক লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ।

সতীর্থ হিসেবে বাংলাদেশের চার ক্রিকেটার যাদের সঙ্গে খেলবেন:

লাহোর কালান্দার্স: শাহিন শাহ আফ্রিদি, আব্দুল্লাহ শফিক, সিকান্দার রাজা, মোহাম্মদ নাইম, মুস্তাফিজুর রহমান, হারিস রউফ, উসামা মির, ফখর জামান, উবায়েদ শাহ, হাসিবুল্লাহ খান, মোহাম্মদ ফারুক, দাসুন শানাকা, পারভেজ হোসেন ইমন, আসিফ আলি, তৈয়ব তাহির, গুদাকেশ মোতি।

পেশোয়ার জালমি: বাবর আজম, সুফিয়ান মুকিম, আব্দুল সামাদ, আলি রাজা, অ্যারন হার্ডি, আমির জামাল, মোহাম্মদ হারিস, খালিদ উসমান, আব্দুল সুবহান, জেমস ভিন্স, মাইকেল ব্রেসওয়েল, কুশল মেন্ডিস, ইফতিখার আহমেদ, নাহিদ রানা, মির্জা তাহির বেগ।

রাওয়ালপিন্ডি: মোহাম্মদ রিজওয়ান, স্যাম বিলিংস, জামান খান, ইয়াসির খান, নাসিম শাহ, রিশাদ হোসেন, ড্যারিল মিচেল, মোহাম্মদ আমির, আব্দুল্লাহ ফজল, আমাদ বাট, ডিয়ান ফরেস্টর, লরি ইভানস, আসিফ আফ্রিদি, কামরান গুলাম, ফাওয়াদ আলি, মোহাম্মদ আমির খান, শাহজাইব খান।

বাংলাদেশি ক্রিকেটারদের পিএসএলে এই নতুন দলে খেলা দেশি ভক্তদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!