ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ আসন নিয়ে জয়লাভের পর নতুন সরকার দায়িত্ব নেওয়ায় দেশের সাধারণ মানুষদের মৌলিক চাহিদা বিষয়ে নিজের মতামত দিয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
নিজের ফেসবুক পোস্টে জ্যোতি লিখেছেন, “এতো জায়গা-পদ নিয়ে কাড়াকাড়ি-মারামারি কেন? জনগণের সেবার জন্য, দেশের কল্যাণের জন্য তো আমরা আছি কেমন? দেশের মানুষ অনেক বোকা; খালি আমাদের বেসিক প্রয়োজনগুলো নিশ্চিত করে দেন। আমরা কোনো প্রশ্নই তোলবো না। যেমন—শিক্ষা, চিকিৎসা, সড়ক ব্যবস্থা, দ্রব্যমূল্য হাতের নাগালে রাখা।”
তিনি আরও উল্লেখ করেছেন, “একটা ১৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ৫ হাজারেরও বেশি রোগী। আছে কিছু সংখ্যক নার্স, হাতে গোনা ডাক্তার। তাই কেমন করে চিকিৎসা পাবেন? আমাদের চলাচলের রাস্তা (দূরপাল্লার কিছু রাস্তা ছাড়া) এতটাই খারাপ যে সুস্থ সবল মানুষ অসুস্থ হয়ে যেতে পারেন; বিশেষ করে বয়স্ক, অসুস্থ এবং গর্ভবতী মা-দের অবস্থা খুবই দুঃখজনক।”
জ্যোতি বলেছেন, “এ নিয়ে বেশি কথা বলার দরকার নেই। দেশের মানুষ সত্যিই অনেক বোকা; আমরা সহজে খুশি হয়ে যাই। আমাদের দৈনন্দিন বিষয়গুলো ঠিক করে দিন, বাকি যা করতে মন চায় করুন, কেউ প্রশ্ন করবে না।”
এই পোস্টে জ্যোতি দেশের সাধারণ মানুষের প্রার্থনা ও প্রত্যাশা তুলে ধরেছেন, যাতে নতুন সরকার মানুষের মৌলিক প্রয়োজনগুলো নিশ্চিত করতে মনোযোগ দেয়।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!