খেলাধুলা

চ্যাম্পিয়ন্স লিগে ফের অঘটন, রানার্সআপ ইন্টারকে হারাল নরওয়ের পুঁচকে ক্লাব বোডো/গ্লিম্ট

আপডেট: ফেব ১৯, ২০২৬ : ০৫:৪০ এএম
চ্যাম্পিয়ন্স লিগে ফের অঘটন, রানার্সআপ ইন্টারকে হারাল নরওয়ের পুঁচকে ক্লাব বোডো/গ্লিম্ট

নরওয়ের পুঁচকে ক্লাব বোডো/গ্লিম্ট আবারও চমক দেখিয়েছে। প্রথমবারের মতো ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নেমে জানুয়ারিতে ম্যানচেস্টার সিটিকে হারানোর পর এবার ডিফেন্ডিং রানার্সআপ ইন্টার মিলানকেও ৩-১ ব্যবধানে হারিয়েছে তারা।

ম্যাচের ২০ মিনিটে পিছিয়ে পড়ার পর বোডো/গ্লিম্ট খুব দ্রুত সমতায় ফিরতে সক্ষম হয়। কিন্তু দ্বিতীয়ার্ধে মাত্র তিন মিনিটের ব্যবধানে দুটি গোল করে স্কোরশিটে দখল নেয় নরওয়ের ক্লাবটি।

ম্যাচটি আয়োজিত হয় বোডোর আস্পমাইরা স্টেডিয়ামে, যেখানে পেপ গার্দিওলার ক্লাব সিটি আগেও হেরে গিয়েছিল। ৫৫ হাজার জনসংখ্যার বোডো শহর মাছ ধরা শহর হিসেবে পরিচিত হলেও এবার ফুটবল ম্যাজিকের জন্যও পরিচিত হয়ে উঠেছে। বোডো/গ্লিম্ট এর আগেও অ্যাথলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছিল।

ম্যাচের পরিসংখ্যান অনুযায়ী, ইন্টার ৫৫ শতাংশ পজেশনে এগিয়ে ছিল এবং ১১ শটের মধ্যে ৪টি লক্ষ্যভেদ করেছিল। বিপরীতে বোডো/গ্লিম্ট ৮ শটের মধ্যে ৬টি লক্ষ্যভেদে সফল। ২০ মিনিটে মিডফিল্ডার সোন্দ্রে ব্রান্সটাড ইন্টারকে এগিয়ে দেন, তবে ১০ মিনিট পর পিও এস্পোসিতো সমতায় ফেরান।

দ্বিতীয়ার্ধে ৬১ ও ৬৪ মিনিটে দুটি গোল করে বোডো/গ্লিম্ট আবারও এগিয়ে যায়। দুটি গোলই আসে দ্রুত পাস ও নিঃস্বার্থ অ্যাসিস্টে, যেখানে গোলদাতা ছিলেন জেন্স পিটার হাউগ ও ক্যাসপার হগ। ৮ হাজার ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম উল্লাসে মাতোয়ারা হয়ে ওঠে। শেষ পর্যন্ত ইন্টার মিলান স্কোর পরিবর্তন করতে পারেনি।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে পৌঁছানোর লড়াইয়ে ইন্টারকে এখন দ্বিতীয় লেগে ঘরের মাঠে বোডো/গ্লিম্টকে হারাতে হবে। ২৪ ফেব্রুয়ারি আয়োজিত ওই ম্যাচে নরওয়ের ক্লাবটি অভিষেক আসর আরও রাঙানোর আশায় থাকবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!