নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি ও ঘোষিত পরিকল্পনাগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, ‘আপনাদের সঙ্গে আলোচনা করেই প্রতিটি পরিকল্পনা বাস্তবায়ন করা হবে, ইনশাআল্লাহ।’
আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর পল্লবীর ৫ নম্বর ওয়ার্ডে মধ্যবিত্ত পরিবারের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রমজানের তৃতীয় দিনে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় নেতা–কর্মী ও বাসিন্দারা উপস্থিত ছিলেন।
আমিনুল হক বলেন, নির্বাচনের সময় যেসব উন্নয়ন পরিকল্পনার কথা বলা হয়েছে, সেগুলো বাস্তবায়নে অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনা নেওয়া হবে। ‘পর্যায়ক্রমে আমরা কাজ এগিয়ে নেব। এলাকাবাসীর মতামত নিয়েই সিদ্ধান্ত হবে,’ যোগ করেন তিনি।
বক্তব্যে তিনি ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে অভিযোগ করেন, ‘কিছু মানুষ জান্নাতের টিকিট বিক্রির নাম করে প্রতারণা করেছে এবং নানা ধরনের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে।’ এ ধরনের কর্মকাণ্ড থেকে জনগণকে দূরে থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!