সবশেষ অদম্য কাপের ম্যাচ খেলেননি তাসকিন আহমেদ। সাইনাস রোগে আক্রান্ত হয়ে তিনি বিশ্রামে ছিলেন। বিসিএল ম্যাচেও বিশ্রাম নেওয়ার কথা থাকলেও তাসকিন মাঠে ফিরেছেন এবং গতকাল সেন্ট্রাল জোনের হয়ে খেলে দলের জয় নিশ্চিত করেছেন।
অসুস্থতা কাটিয়ে ফেরার বিষয়ে তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, শরীর কিছুটা অসুস্থ ছিল, তাই প্রথম ম্যাচ না খেলেই সেকেন্ড ম্যাচ থেকে শুরু করেছি। অনেকদিন পরে ওডিআই খেলে জিতলাম, বোলিং মোটামুটি ভালো হয়েছে। আশা করি সামনে আরও ভালো হবে ইনশাআল্লাহ।”
বগুড়ার উইকেটের প্রশংসা করে তাসকিন বলেন, “কন্ডিশন খুবই ভালো লেগেছে। ব্যাটিং-বোলিং দুই ক্ষেত্রেই সুযোগ আছে। যদিও বোলারদের জন্য মার্জিন অনেক ছোট, যেটা বিদেশের ফ্ল্যাট উইকেটের মতো। এখানে খেললে ব্যাটার ও বোলার দুজনেরই উন্নতির সুযোগ আছে। আশা করি বগুড়া স্টেডিয়ামের আরও উন্নতি হবে।”
রনির ৬৬ রানের ইনিংস প্রসঙ্গে তিনি বলেন, “খুবই আউটস্ট্যান্ডিং ইনিংস খেলেছে। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে আমাদের কোচ রনিকে পাঠান এবং সে দারুণ ইনিংস খেলেই দলকে জয় এনে দিয়েছে। সবমিলিয়ে খুব খুশি।”
আম্পায়ারিং নিয়ে তিনি মন্তব্য করেন, “দুটি দলেরই বাঁচা-মরার ম্যাচ ছিল। সবাই জিততে চেয়েছে। ডিআরএস না থাকায় কিছু সিদ্ধান্ত আমাদের কাছে আউট মনে হয়েছে। আম্পায়াররা যেভাবে সিদ্ধান্ত দিয়েছেন, তা মানবিক ভুল-ত্রুটির অংশ। তবে সবমিলিয়ে ঠিকই হয়েছে।”
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!