খেলাধুলা

মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে যুব সমাজই মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী

আপডেট: মার্চ ০২, ২০২৬ : ০৬:২১ এএম
মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে যুব সমাজই মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, আগামীর বাংলাদেশ গড়ার জন্য যুব সমাজই মূল চালিকাশক্তি এবং সরকার যুবদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করছে।

রোববার ঢাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলনকক্ষে অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মেধাভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর। তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে ঋণ সুবিধা এবং কারিগরি প্রশিক্ষণ জোরদার করা হচ্ছে। এছাড়া তৃতীয় একটি ভাষা শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, বিশেষ করে জাপানি ভাষা শিক্ষা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া সচিব মাহবুব-উল-আলম অধিদপ্তরের কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান, যাতে সরকারের লক্ষ্যগুলো তৃণমূল পর্যায়ে সফলভাবে পৌঁছানো যায়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!