খেলাধুলা

বিশ্বকাপের প্রস্তুতির জন্য ডিপিএল হওয়া জরুরি: নাজমুল হোসেন শান্ত

আপডেট: মার্চ ০৪, ২০২৬ : ০৬:০৩ এএম
বিশ্বকাপের প্রস্তুতির জন্য ডিপিএল হওয়া জরুরি: নাজমুল হোসেন শান্ত

বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)-এর ফাইনালে মাহিদুল ইসলাম অঙ্কনের মধ্যাঞ্চল নাজমুল হোসেন শান্তের উত্তরাঞ্চলকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে। দীর্ঘ সময় বাংলাদেশের ওয়ানডে ফরম্যাটে খেলা হয়নি; তাই বিশ্বকাপের প্রস্তুতির জন্য এবারের বিসিএল ও ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) হওয়া খুবই জরুরি বলে মন্তব্য করেছেন শান্ত।

ফাইনালের পর উত্তরাঞ্চলের অধিনায়ক শান্ত বলেছেন, “বিসিএল খুবই ভালো টুর্নামেন্ট। চারটি দলই ভালোভাবে প্রস্তুতি নিয়েছে। আন্তর্জাতিক সিরিজের আগে এটি খুব সহায়ক হয়েছে। রাজশাহী ও বগুড়ার উইকেটও ভালো ছিল, পুরো টুর্নামেন্ট দারুণ হয়েছে।”

ডিপিএল আয়োজনের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, “ওয়ানডে টুর্নামেন্ট হওয়া খুব জরুরি। বিশ্বকাপ আসছে, আমাদের ওয়ানডেতে খেলা কম। আশা করি লিগ হবে এবং ভালো স্পোর্টিং উইকেটে খেলা হবে।”

ফাইনালে রান কম হওয়ার বিষয়ে শান্ত বলেন, “দ্বিতীয় ইনিংসে অনেক শিশির পড়েছে, বোলারদের জন্য কাজটা কঠিন ছিল। আমরা প্রথমে ভালো ব্যাটিং করতে পারিনি। তবে এই ম্যাচে আমি বোলারদের খুব বেশি দোষ দেখি না।”

মিরপুরের উইকেটের মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে শান্ত বলেন, “আজ উইকেট ভালো ছিল, প্রপার স্পোর্টিং উইকেট। চ্যালেঞ্জ অবশ্যই থাকবে।”

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!