খেলাধুলা

ফাইনালের আগে ‘অপয়া’ হোটেল বদলাল ভারত

আপডেট: মার্চ ০৭, ২০২৬ : ০৬:১৫ এএম
ফাইনালের আগে ‘অপয়া’ হোটেল বদলাল ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের আগে ভারতীয় দল হোটেল বদল করেছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের শিরোপা লড়াইয়ের প্রস্তুতির অংশ হিসেবে টিম ম্যানেজমেন্ট এমন সিদ্ধান্ত নিয়েছে, যা তাদের জন্য ‘অপয়া’ হিসেবে পরিচিত হোটেল থেকে দূরে থাকার উদ্দেশ্য।

বিশ্বকাপ চলাকালে ভারতের সাপোর্ট স্টাফরা নানা কুসংস্কারকে গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিয়েছেন। জানা গেছে, চন্দ্রগ্রহণের খারাপ প্রভাব এড়াতে সেমিফাইনালের আগে মুম্বাইয়ে ৪৫ মিনিট দেরিতে ট্রেনিং সেশন শুরু করা হয়েছিল। অতীত অভিজ্ঞতাও এই হোটেল বদলের পেছনে ভূমিকা রাখছে।

সূত্র জানায়, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে এবং এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ সুপার এইটে দক্ষিণ আফ্রিকার সঙ্গে মুখোমুখি হওয়ার আগে ভারত একই হোটেলে অবস্থান করেছিল। দু’টি ম্যাচেই হেরেছে তারা। তাই ফাইনালের আগে ঝুঁকি এড়াতে টিম ম্যানেজমেন্ট হোটেল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামকে ঘিরে ভারতীয় ক্রিকেটে নানা কুসংস্কার প্রচলিত। অনেকেই এটিকে ‘অপয়া’ মাঠ হিসেবে উল্লেখ করছেন। তবে সূর্যকুমার যাদবদের নেতৃত্বে ভারতীয় ক্রিকেটারদের সামনে ফাইনালে জিতে সেই তকমা মুছে দেওয়ার সুযোগ রয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!