খেলাধুলা

১৬০ কোটি টাকার প্রাইজমানি: ফাইনাল জিতলে মিলবে ৩৬.৫৭ কোটি

আপডেট: মার্চ ০৮, ২০২৬ : ০৮:৩৩ এএম
১৬০ কোটি টাকার প্রাইজমানি: ফাইনাল জিতলে মিলবে ৩৬.৫৭ কোটি

আজ (রোববার) টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। ফাইনালে জয়ী দল শুধু সোনালি ট্রফিই নয়, সঙ্গে নিয়ে যাবে বিশাল অঙ্কের অর্থ।

চলতি আসরের প্রাইজমানি মোট ১৬০ কোটি টাকা, যা আগের আসরের তুলনায় ২০ শতাংশ বেশি। ফাইনাল জয়ী দল পাবেন ৩৬ কোটি ৫৭ লাখ টাকা, আর রানার্সআপ দল পাবেন ১৯ কোটি ৫০ লাখ টাকা।

সেমিফাইনালে পরাজিত প্রত্যেক দল পাবেন ৯ কোটি ৬৩ লাখ টাকা, সুপার এইটে অংশ নেওয়া দলগুলো পাবেন ৪ কোটি ৬৩ লাখ টাকা, এবং গ্রুপ পর্বে বিদায় নেওয়া দল পাবেন ৩ কোটি টাকা।

গতবার ভারতীয় ক্রিকেট বোর্ড চ্যাম্পিয়ন দলকে প্রাইজমানির বাইরে ১২৫ কোটি রুপি পুরস্কার দিয়েছিল। এবার ঘরের মাঠে শিরোপা জিতলে সূর্যকুমার যাদবদের নেতৃত্বাধীন ভারতীয় দল আরও বড় অঙ্কের পুরস্কারের প্রত্যাশা করছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!