খেলাধুলা

ভারতকে দেওয়া বিসিসিআই-এর ১৩১ কোটি রুপির পুরস্কার বণ্টন কেমন হবে?

আপডেট: মার্চ ১১, ২০২৬ : ০৬:৪১ এএম
ভারতকে দেওয়া বিসিসিআই-এর ১৩১ কোটি রুপির পুরস্কার বণ্টন কেমন হবে?

ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড বিসিসিআই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের সাফল্যের স্বীকৃতিস্বরূপ ১৩১ কোটি রুপি আর্থিক পুরস্কার ঘোষণা করেছে। এই পুরস্কার খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের মধ্যে বণ্টন করা হবে।

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মার নেতৃত্বাধীন দলকে ১২৫ কোটি রুপি দেওয়া হয়েছিল। এবার মিঠুন মানহাসের বোর্ড আগের রেকর্ড ভেঙে ৬ কোটি রুপি বেশি পুরস্কার ঘোষণা করেছে।

নিউজিল্যান্ডকে ফাইনালে ৯৬ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এটি তাদের রেকর্ড তৃতীয় শিরোপা এবং প্রথমবারের মতো প্রথম স্বাগতিক দেশ হিসেবে এই সাফল্য অর্জন করেছে।

ভারতীয় সংবাদ সংস্থা PTI–র প্রতিবেদনে বলা হয়েছে, ১৩১ কোটি রুপির পুরস্কার স্কোয়াডের ১৫ জন খেলোয়াড়, কোচিং স্টাফ ও অন্যান্য সাপোর্ট স্টাফদের মধ্যে বণ্টন করা হবে।

সূত্রের মতে, অর্থের সিংহভাগ পাবেন ক্রিকেটাররা, যার মধ্যে প্রত্যেক খেলোয়াড়কে প্রায় ৫ কোটি রুপি দেওয়া হতে পারে। বাকি অর্থ সাপোর্ট স্টাফদের মধ্যে পদমর্যাদা অনুযায়ী ভাগ করা হবে। প্রধান কোচ গৌতম গম্ভীর পেতে পারেন ৫ কোটি রুপি, সহকারী কোচেরা আড়াই কোটি রুপি করে, রিজার্ভ খেলোয়াড় ও সিলেকশন কমিটির সদস্যরা এক কোটি রুপি করে, আর অন্যান্য সাপোর্ট স্টাফ যেমন ভিডিও অ্যানালিস্ট ও ফিজিওরা লাখ থেকে কোটি রুপির মধ্যে ভাগ পাবেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!