খেলাধুলা

“আমার প্রত্যেকটা উইকেটই স্পেশাল” : নাহিদ রানা

আপডেট: মার্চ ১২, ২০২৬ : ০৫:৩০ এএম
“আমার প্রত্যেকটা উইকেটই স্পেশাল” : নাহিদ রানা

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ দল ৮ উইকেটে জয় তুলে নিয়েছে। ম্যাচে দলের সবচেয়ে বড় অবদান রেখেছেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট শিকার করেছেন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নাহিদ রানা বলেন, “আমার জন্য প্রত্যেকটা উইকেটই স্পেশাল। কারণ উইকেট ধরেন আজকে ভালো, কালকে খারাপ। আমি চেষ্টা করি প্রতিটি উইকেটের ধরন বুঝে সেই অনুযায়ী বোলিং করতে।”

তিনি জানান, সিনিয়র খেলোয়াড়দের থেকে পরামর্শ নেওয়া তাকে মাঠে চাপমুক্ত রাখে। “অধিনায়ক ও সিনিয়র খেলোয়াড়দের অভিজ্ঞতা আমাকে সবসময় সাহায্য করে। মুস্তাফিজ ভাই ও তাসকিন ভাইর কাছ থেকেও পরামর্শ পাই, যা আমাকে আত্মবিশ্বাস যোগায়।”

ভালো মানের উইকেটের গুরুত্বও তিনি তুলে ধরেন। নাহিদ বলেন, “ভালো মানের উইকেটে খেলা হলে ব্যাটার ও বোলার উভয়েরই দক্ষতা বৃদ্ধি পায়। দেশে যদি এমন উইকেট থাকে, বিদেশে খেলা সহজ হয়।”

পাকিস্তান দলের হার নিয়ে তিনি সতর্ক বার্তা দেন, “আজ তাদের দিনটি ভালো ছিল না। আমি কোনো দলকেই ছোট করে দেখি না। পরবর্তী ম্যাচে তারা ভুলগুলো শুধরে শক্তিশালী হয়ে ফিরতে পারে। আমরাও আমাদের ভালো খেলার ধারাকে ধরে রাখতে চেষ্টা করব।”

এই জয়ে সিরিজের শুরুতে বাংলাদেশ দলকে আত্মবিশ্বাসী অবস্থানে নিয়ে গেছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!