খেলাধুলা

আইনি সমস্যা সমাধানের পরদিনই জাতীয় দলে ফিরব: সাকিব আল হাসান

আপডেট: মার্চ ১৫, ২০২৬ : ০৫:১৭ এএম
আইনি সমস্যা সমাধানের পরদিনই জাতীয় দলে ফিরব: সাকিব আল হাসান

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন, তার আইনি সমস্যা সমাধানের পরদিনই জাতীয় দলে ফেরার আশা করছেন।

সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে সাকিব বলেন, “আশা করি ফিরতে পারব। সব বিষয়ই এখন আইনের জটিলতায় আটকা। বিসিবি আন্তরিকভাবে এগুলো সমাধানের চেষ্টা করছে। যদি আরও আন্তরিকতা থাকে, হয়তো দ্রুত সমাধান সম্ভব হবে।”

আইনি সমস্যা সমাধানের পর ফেরার সময় সম্পর্কে তিনি বলেন, “যেদিন সমাধান হবে ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে তার পরের দিনই দেশে চলে আসব। এ বিষয়গুলো আমার আগে কখনো হয়নি, তাই কত সময় লাগবে বোঝা মুশকিল।”

এদিকে, পাকিস্তানের রহস্যময় স্পিনার উসমান তারিকের বোলিং অ্যাকশনের প্রসঙ্গেও সাকিব মন্তব্য করেন। তিনি বলেন, “আমি আগেও খেলেছি, সিপিএলেও খেলেছি। প্রথমবার যারা খেলছে তাদের জন্য কিছুটা কঠিন হতে পারে, কিন্তু খেলতে খেলতে মানিয়ে নেওয়া সম্ভব। মাঝে মাঝে এমন ব্যতিক্রমী বোলার আসে—অজন্তা মেন্ডিস, মুরালি… এসব রহস্যময় বোলারকে মানিয়ে নিতে হয়।”

সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার সময় এখনো চূড়ান্ত না হলেও আইনি জটিলতা সমাধানের পর তার আগমন দৃঢ় প্রতিশ্রুত।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!