খেলাধুলা

ক্রিকেটারদের থেকে বিদায় নিয়েছেন প্রধান নির্বাচক লিপু

আপডেট: মার্চ ১৬, ২০২৬ : ০৫:৫৬ এএম
ক্রিকেটারদের থেকে বিদায় নিয়েছেন প্রধান নির্বাচক লিপু

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ১১ রানের রোমাঞ্চকর জয় ও ২-১ ব্যবধানে সিরিজ জয়ের মধ্য দিয়ে গাজী আশরাফ হোসেন লিপু জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্বের সমাপ্তি ঘোষণা করেছেন।

শেষ আন্তর্জাতিক সিরিজের জয়ের পর ড্রেসিংরুমে ক্রিকেটার ও কোচিং স্টাফদের সঙ্গে বিদায় নেন লিপু। হাসিমুখে ও উষ্ণতায় ক্রিকেটারদের উপদেশও দিয়েছেন তিনি। জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে দুই বছরের চুক্তি শেষ হওয়ায় ৩১ মার্চ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছাড়বেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন, তবে নতুন করে চুক্তি নবায়ন করেননি।

এদিকে লিপুর মেয়াদ শেষ হওয়ার আগে নতুন প্রধান নির্বাচক ও সহকারী নির্বাচক নিয়োগের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাক্ষাৎকার গ্রহণের পর জানা গেছে, প্রধান নির্বাচক পদে এগিয়ে আছেন হাবিবুল বাশার সুমন।

সহকারী নির্বাচক পদে তুষার ইমরান ও নাইম ইসলামকে বিবেচনা করা হচ্ছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নতুন সহকারী নির্বাচক হিসেবে নাইম ইসলাম সবচেয়ে এগিয়ে।

জাতীয় দলের দায়িত্ব শেষ করে লিপু ক্রিকেটে সৌজন্যপূর্ণ ও স্মরণীয় বিদায়ের দৃষ্টান্ত স্থাপন করেছেন।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!