পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জিতে র্যাংকিংয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। সিরিজের শেষ ম্যাচে ১১ রানের রোমাঞ্চকর জয়ে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত হওয়ায় পরবর্তী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান আরও দৃঢ় হলো।
সিরিজের শুরুতে ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামলেও জয়লাভের পর তাদের পয়েন্ট বেড়ে ৭৯-এ উন্নীত হয়েছে। ফলে আগের দশম অবস্থান থেকে তারা ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে নবম স্থানে উঠে এসেছে। পাকিস্তান ১০৫ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থান ধরে রাখলেও, সিরিজ হেরে তাদের রেটিং কমে ১০২-এ নেমেছে।
আগামী ২০২৭ সালের ৩১ মার্চ অনুযায়ী র্যাংকিংয়ের ভিত্তিতে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার দল নির্ধারণ হবে। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া ছাড়াও র্যাংকিংয়ের শীর্ষ ৮ দল সরাসরি খেলার সুযোগ পাবে। সেক্ষেত্রে বাংলাদেশকে অন্তত শীর্ষ ৯-এর মধ্যে থাকতে হবে এবং বর্তমানে সেই অবস্থানে রয়েছে।
এ জয়ের মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে ঘরের মাঠে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ জয়ের স্বাদ পেয়েছে এবং বিশ্বকাপে সরাসরি খেলার দৌড়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ সামনে এসেছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!