আইপিএল শুরুর কয়েকদিন আগে বাজারে রেকর্ড গড়ল রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। একই দিনে দুই দলের মালিকানা পরিবর্তন হয়েছে। মঙ্গলবার বেঙ্গালুরু দলটি বিক্রি হয়েছে ভারতের আদিত্য বিড়লা গোষ্ঠীর নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের কাছে। গত বছর প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়া দলটি রাজস্থানকে টেক্কা দিয়ে উচ্চ দামে বিক্রি হয়েছে।
বেঙ্গালুরু পুরুষ ও নারী দলের বর্তমান মালিকানা গ্রুপ ইউনাইটেড স্পিরিটস লিমিটেড জানিয়েছে, তাদের বোর্ডের অনুমোদনের পর আদিত্য বিড়লা গোষ্ঠীর নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের কাছে ফ্র্যাঞ্চাইজি বিক্রি করা হয়েছে। এই কনসোর্টিয়ামে আমেরিকার ক্রীড়া বিনিয়োগকারী ডেভিড ব্লিটজার, ব্ল্যাকস্টোন সংস্থা এবং টাইমস অফ ইন্ডিয়া গোষ্ঠীও রয়েছে।
মালিকানা বিক্রির পর আরসিবির ১০০ শতাংশ অংশের দাম হয়েছে ১৭৮ কোটি ডলার বা প্রায় ১৬ হাজার ৭০৬ কোটি টাকা। দলের নতুন চেয়ারম্যান হবেন আদিত্য বিড়লা গোষ্ঠীর ডিরেক্টর আর্যমান বিক্রম বিড়লা, আর ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব পাবেন টাইমস অফ ইন্ডিয়ার সত্যন গজওয়ানি। ২০২৬ সালের আইপিএলের পর তারা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। এর আগে বেঙ্গালুরুর মালিক ছিলেন ব্রিটিশ কোম্পানি দিয়াজিও পিএলসি, যারা ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের মাধ্যমে দলের কর্মকাণ্ড পরিচালনা করতো।
এর আগেই মঙ্গলবারই রাজস্থান রয়্যালসের বিক্রির খবর প্রকাশ্যে আসে। আমেরিকার ব্যবসায়ী কাল সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়াম রাজস্থানের ১০০ শতাংশ মালিকানা কিনেছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৫ হাজার ২৮৫ কোটি ৩৯ লাখ টাকা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!