আগামী নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। এবারের আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ নারী দলও। বাছাইপর্ব পেরিয়ে ইতোমধ্যে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছেন নিগার সুলতানা জ্যোতির দল।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ থেকে আম্পায়ারিং করার সুযোগ পাচ্ছেন সাথিরা জাকির জেসি। আইসিসি থেকে বিশ্বকাপে আম্পায়ারিং করার প্রস্তাব পেয়েছেন জেসি। ঢাকা পোস্টকে বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বিশ্বকাপ শুরুতে এখনও মাস দুয়েক বাকি থাকায় তিনি নিজের সেরা প্রস্তুতি নিচ্ছেন। জেসি ইতিপূর্বে নারী ওয়ানডে বিশ্বকাপেও দায়িত্ব পালন করেছেন।
বিশ্বকাপের সূচি অনুযায়ী ইংল্যান্ডের মাটিতে ১২ জুন থেকে ১২ দলের এই মেগা ইভেন্ট শুরু হবে। বাংলাদেশ কঠিন গ্রুপ ‘এ’-তে রয়েছে। গ্রুপপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ দলগুলো হলো– অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং নেদারল্যান্ডস। গ্রুপ ‘বি’-তে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।
উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে ১২ জুন এজবাস্টনে, যেখানে মুখোমুখি হবে ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা। বাংলাদেশ প্রথম ম্যাচে খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে ১৪ জুন এজবাস্টনে। ডাচ নারী দল এবার প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে।
গ্রুপপর্ব চলবে ১২ থেকে ২৮ জুন। সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ জুন ও ২ জুলাই দ্য ওভালে, আর ফাইনাল হবে ৫ জুলাই লর্ডসে।
বাংলাদেশের ম্যাচসূচি:
১৪ জুন – বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস – এজবাস্টন (বিকেল ৩:৩০)
১৭ জুন – বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া – হেডিংলি (বিকেল ৩:৩০)
২০ জুন – বাংলাদেশ বনাম পাকিস্তান – হ্যাম্পশায়ার বোল (সন্ধ্যা ৭:৩০)
২৫ জুন – বাংলাদেশ বনাম ভারত – ওল্ড ট্রাফোর্ড (সন্ধ্যা ৭:৩০)
২৮ জুন – বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা – লর্ডস (বিকেল ৩:৩০)
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!