খেলাধুলা

২০২৬ বিশ্বকাপে খেলবে ইরান: ফিফা প্রেসিডেন্ট

আপডেট: এপ্রি ০১, ২০২৬ : ০৫:৫৬ এএম
২০২৬ বিশ্বকাপে খেলবে ইরান: ফিফা প্রেসিডেন্ট

ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধাবস্থা এবং কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেও ২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিশ্চিত করেছেন । আজ তুরস্কে ইরান ও কোস্টারিকার মধ্যকার প্রীতি ম্যাচ চলাকালে বিষয়টি ঘোষণা করেন তিনি।

সম্প্রতি গুঞ্জন উঠেছিল যে, নিরাপত্তার কারণে ইরান বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করতে পারে। এর আগে ইরান তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নেওয়ার আবেদনও করেছিল। তবে ফিফা প্রেসিডেন্ট স্পষ্ট করে জানিয়েছেন, ফিফার কোনো ‘প্ল্যান বি’ নেই এবং ইরান পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আমেরিকাতেই খেলবে।

ইনফান্তিনো বলেন, “ইরান বিশ্বকাপে থাকবে এবং ফুটবলের শক্তি দিয়ে আমরা সকল বাধা দূর করতে চাই।” তিনি আরও জানান, ব্যক্তিগতভাবে মার্কিন প্রশাসনের সঙ্গে কথা বলে নিশ্চিত করেছেন যে, ইরানি দলের ফুটবলার এবং প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে নিরাপদে প্রবেশ করতে পারবে এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।

ফিফার এই হস্তক্ষেপ এবং ইরানের খেলোয়াড় ও কোচের সঙ্গে আলোচনার পর বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখন ইতিবাচক দিকে মোড় নিয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!