খেলাধুলা

সাব্বির–অঙ্কন আবাহনীতে, মুস্তাফিজও থাকছেন

আপডেট: এপ্রি ১৩, ২০২৬ : ০৬:০৭ এএম
সাব্বির–অঙ্কন আবাহনীতে, মুস্তাফিজও থাকছেন

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শুরুর আগে দল গোছাতে ব্যস্ত ক্লাবগুলো। এরই মধ্যে শক্তিশালী স্কোয়াড গঠনের পথে এগিয়েছে আবাহনী লিমিটেড।

দলটির একটি সূত্র জানিয়েছে, নতুন মৌসুমে আবাহনীর হয়ে খেলবেন সাব্বির রহমান ও মাহিদুল ইসলাম অঙ্কন। এছাড়া মুস্তাফিজুর রহমান–এর সঙ্গে কথাবার্তা অনেকটাই চূড়ান্ত, যদিও পারিশ্রমিক নিয়ে আলোচনা এখনো বাকি রয়েছে।

আগামী মাসের প্রথম সপ্তাহে শুরু হওয়ার কথা রয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ–এর নতুন আসর। এর আগে দলবদল প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা আগামী সপ্তাহেই।

গেল আসরের চ্যাম্পিয়ন আবাহনীর প্রধান কোচ হিসেবে থাকছেন হান্নান সরকার। শিরোপা ধরে রাখার লক্ষ্যেই বড় বাজেটের দল গঠন করছে ক্লাবটি।

দলে আরও থাকছেন সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন, মাহফুজুর রহমান রাব্বি, রাকিবুল হাসান, খালেদ আহমেদ, জিসান আলম ও মেহেরব অহিন।

নতুন মৌসুমে শক্তিশালী দল গড়ে শিরোপা ধরে রাখাই লক্ষ্য আবাহনীর।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!