অপরাধ ও দুর্নীতি

নারায়ণগঞ্জে প্রায় ৪ কোটি ৮৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

আপডেট: অক্টো ০৯, ২০২৬ : ০৫:০২ এএম ১৫ ০
নারায়ণগঞ্জে প্রায় ৪ কোটি ৮৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৮৮ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা।

আজ শুক্রবার (৯ অক্টোবর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গত ৭ অক্টোবর রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার এস এইচ এস ফিলিং স্টেশন-সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন পাগলা। এ সময় সন্দেহজনক একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় পণ্যগুলো জব্দ করা হয়।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১ হাজার ২৯৭টি ভারতীয় শাড়ি, ২৭৩টি ভারতীয় কম্বল এবং বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী। এসব পণ্য পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।

কোস্ট গার্ডের এ কর্মকর্তা আরও জানান, পরে চালক ও তাঁর সহকারীর কাছ থেকে মুচলেকা নিয়ে তাঁদের কাভার্ড ভ্যানসহ ছেড়ে দেওয়া হয়।

জব্দ করা সব পণ্য ও সংশ্লিষ্ট আলামতের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সেগুলো কোতোয়ালি ডিভিশন, সিদ্দিকবাজার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!